News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের নোট বাতিলের জেরে অসুবিধায় নেপালের নাগরিকরা, সমাধানের আশ্বাস মোদীর
Image

ভারতের নোট বাতিলের জেরে অসুবিধায় নেপালের নাগরিকরা, সমাধানের আশ্বাস মোদীর

modiকাঠমান্ডু, ১৫ নভেম্বর (হি.স.) : ভারত পাঁচশো ও একহাজার টাকার নোট বাতিল করায় অসুবিধায় পড়েছেন প্রতিবেশী দেশ নেপালের নাগরিকরাও| তাঁদের হাতে থাকা বাতিল নোট বদলের বন্দোবস্ত করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড| প্রায় পাঁচ মিনিট মোদীর সঙ্গে কথা হয় তাঁর| তিনি বলেন, নেপালের মানুষের হাতেও প্রচুর পরিমাণ বাতিল পাঁচশো ও একহাজার টাকার ভারতীয় নোট রয়েছে|
উল্লেখ্য, পাহাড়ি দেশ নেপালের অনেক বাসিন্দা ভারতে দিন মজুর হিসেবে কাজ করে জীবনধারন করেন| আবার অনেকেই চিকিত্সার জন্য ভারতে আসেন বা দৈনন্দিন জিনিসপত্রের জন্য তাঁদের ভারতের বাজারেই আসতে হয়| কাজেই নেপালের নাগরিকদের কাছেও প্রচুর ভারতীয় নোট রয়েছে| এবার ভারত সরকার পাঁচশো ও একহাজার টাকার নোট বাতিল করায় নেপালের বহু নাগরিকই সমস্যায় পড়েছেন|
এই অবস্থায় ভারতের বাতিল নোটের বদলে নতুন নোট না পেলে নেপালের অনেক নাগরিকেরই সমস্ত সঞ্চয়টাই নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে ফেডারেশন অফ নেপাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি| প্রচণ্ডর অনুরোধের উত্তরে প্রধানমন্ত্রী মোদী দ্রুত সমস্যার সমাধান করবেন এবং এজন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তিনি নেপালের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য জানবেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top