News Flash

  • Home
  • Uncategorized
  • ভোগান্তি দূর করতে কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র, হলফনামা তলব সুপ্রিম কোর্টের

ভোগান্তি দূর করতে কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র, হলফনামা তলব সুপ্রিম কোর্টের

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): দেশবাসীর ভোগান্তি দূর করতে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে, হলফনামা জমা দিয়ে তা জানাতে হবে সুপ্রিম কোর্টকে| গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন| এর পরেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়| মঙ্গলবার সেই আবেদনগুলি একত্রিত করে শোনে সুপ্রিম কোর্ট| আবেদনকারীদের পক্ষ থেকে শীর্ষ আদালতে বলা হয়, নোট বাতিলের জেরে সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে| অবিলম্বে এই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হোক| যদিও, মামলাকারীদের এই আবেদনে কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট| সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আদলতে বলেন, ‘এতবড় একটি সিদ্ধান্ত নেওয়ার ফলে সাধারণ মানুষের কিছু অসুবিধা তো হবেই| কিন্তু তা যথাসম্ভ কমানোর জন্য সবরকম চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার|’
এর পরেই মানুষের অসুবিধা কমানোর জন্য তারা কী কী ব্যবস্থা নিচ্ছে, তা হলফনামা দিয়ে জানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত| আগামী ২৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে| ওই দিনের আগেই কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালতে এই হলফনামা জমা দিতে হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top