News Flash

Image

রেগার মজুরির দাবিতে পথ অবরোধ শ্রমিকদের

আগরতলা, ৫ ফেব্রুয়ারী: ৩৫ দিন যাবৎ রেগার মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। পাশাপাশি, ১০ দিনের রেগার কাজের জায়গায় ৪দিন কমিয়ে দেওয়া হয়েছে। তাই আজ বাধ্য হয়ে সকালে আমবাসা – কমলপুর সড়ক অবরোধ করেন কুলাইয়ের গ্রামবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

জনৈক রেগা শ্রমিকের অভিযোগ, ৩৫ দিন ধরে কুলাইয়ের শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করছে না। পাশাপাশি তাদের আরও অভিযোগ, পঞ্চায়েত থেকে ১০ দিনের কাজের কথা বলে ৬ দিন কাজ করানো হয়েছে। বাকি চারদিনের কাজ নিয়ে তালবাহানা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পঞ্চায়েতের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীর সাথে কর্থা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

তবে, অবরোধকারিরা প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top