News Flash

Image

চুরি যাওয়া বাইক সহ দুই চোর পুলিশের জালে

আগরতলা, ৪ ফেব্রুয়ারী : চুরি যাওয়া বাইক সহ দুইজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে বটতলা ফাঁড়ির পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১ জানুয়ারি বটতলা এলাকা থেকে কান্তি দাসের বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে বাইকের মালিক মামলা দায়ের করেছিলেন। তাছাড়া, শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমে কমল দে নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির মূলে চুরিকান্ডে জড়িত আরও একজন চোরকে গ্রেফতার করা হয়েছে। কমল দের কাছ থেকে তিনটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। এদিন তিনি আরও বলেন, আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top