News Flash

Image

আগুনে পুড়ে ছাই হয়ে বসত ঘর

আগরতলা, ৪ ফেব্রুয়ারী : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর। গতকাল গভীররাতে ওই ঘটনায় যাত্রাপুর থানার দক্ষিণ মহেশপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, গতকাল গভীর রাতে ওই এলাকার বাসিন্দা দীপাংশু পালের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তখন বাড়ির মালিক বাড়িতে ছিলেন না। বাড়ির মালিক পেশায় শিক্ষক তিনি অন্যত্র থাকলেও বাড়িতে ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়ারা তাঁর ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছেন।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ওই দীপাংশু পালের ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত সে সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না।

Releated Posts

জাতীয় ‘পঞ্চায়েত প্রগতি সূচক ২.০’-এ উজ্জ্বল ত্রিপুরা, সেরা জুগল কিশোর নগর পঞ্চায়েত

আগরতলা, ৩০ এপ্রিল: তৃণমূল স্তরের প্রশাসনে নতুন দিশা দেখিয়ে জাতীয় ‘পঞ্চায়েত প্রগতি সূচক (পিপিআই) ২.০’-এ উজ্জ্বল সাফল্য অর্জন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

নারীদের সংসদীয় প্রতিনিধিত্বে জোরালো বিতর্ক, সর্বদলীয় ঐকমত্যের আহ্বান ত্রিপুরা বিধানসভায়

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে তীব্র কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top