News Flash

  • Home
  • দেশ
  • দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময় একাধিক গাড়িতে ধাক্কা বাসের, জখম ৯ জন
Image

দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময় একাধিক গাড়িতে ধাক্কা বাসের, জখম ৯ জন

কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ফের কলকাতায় পথ দুর্ঘটনা। এবার চাঞ্চল্য ছড়াল হেস্টিংস এলাকায়। দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) থেকে নামার সময়ে আচমকাই ব্রেক ফেল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। বেসরকারি বাসটি ধূলাগড়-নিউটাউন রুটের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ধূলাগড় থেকে কলকাতার দিকে আসছিল বাসটি। দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময়ে বাসটির ব্রেক ফেল করে যায়।

তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ধাক্কা মারে একটি গাড়িতে। গতি বেশি থাকায় পরে একটি মিনি ম্যাটাডোরের পিছনেও ধাক্কা মারে ধূলাগড়-নিউটাউন রুটের বাসটি। যার ফলে ব্রিজের উপরেই পাল্টি খেয়ে যায় মিনি ম্যাটাডোরটি। এই দুর্ঘটনার ফলে মোট ৯ জন যাত্রী জখম হয়েছেন। যার মধ্যে ৩ জন গুরুতরভাবে জখম। জখমদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে এসএসকেএমে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top