News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরস্বতী পূজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর ছাত্র
Image

সরস্বতী পূজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর ছাত্র

আগরতলা, ৪ ফেব্রুয়ারী: সরস্বতী পূজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে নবম শ্রেণির ছাত্র। সরস্বতী পূজার আনন্দঘন মুহূর্তের মাঝেই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কল্যাণপুরে। বর্তমানে সে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাতে কল্যাণপুরের স্কুল রোডে একটি পূজা মণ্ডপের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ পরিবাহী একটি খোলা তারে হাত লেগে যায় দ্বীপজয় দেবের। নবম শ্রেণির ছাত্র দ্বীপজয় এবং তার বাড়ি খাস কল্যাণপুর এলাকায়। মুহূর্তের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে সবাই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গিয়েছেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করেন। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পূজার আনন্দ মুহূর্তের মধ্যেই ভয়ের রূপ নেয়।

এলাকাবাসীদের অভিযোগ করেন, পূজা কমিটির তরফ থেকে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং অনেকেই পূজা কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করছেন। পূজার সময় অস্থায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে মন্তব্য করেন অনেকে। এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। যদি পূজা কমিটির অবহেলার কারণে এই ঘটনা ঘটে থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্বীপজয় বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তার শরীরে বিদ্যুতের গুরুতর আঘাত লেগেছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top