News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা
Image

দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা

চুরাইবাড়ি, ৩০ জানুয়ারি : দোকানের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করা হল। লুট করা হল মোবাইল ফোন, কম্পিউটার সহ নগদ অর্থ।

রাতের আঁধারে দোকান ঘরের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত হয়েছে। লুট করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকার নতুন মোবাইল ফোন,কম্পিউটার সহ নগদ আড়াই লাখ টাকা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এসটি পাড়া সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে।

জানা গেছে, চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা সামসুল হক প্রতিদিনের মত বুধবার সকালে এসটি পাড়া সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে তার হার্ডওয়্যার ও মোবাইল দোকানে গিয়ে দেখতে পান দোকানের শাটার ভাঙ্গা। তখন তিনি বুঝতে পারেন তার দোকানে চুরি হয়েছে। তড়িঘড়ি খবর দেন চুরাইবাড়ি থানায়।

খবর পেয়ে স্হানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দোকান মালিককে সাথে নিয়ে দোকানে ঢুকে দেখতে পায় দোকানটি প্রায় ফাঁকা করে দিয়েছে চোরের দল। এদিকে দোকান মালিক সামসুল হক জানান, তার দোকান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার নতুন মোবাইল ফোন, ব্যবহৃত কম্পিউটার সহ নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে চোরের দল। সব মিলিয়ে তার ক্ষয়ক্ষতির পরিমাণ সাত থেকে আট লাখ টাকার মত।

তিনি আরো জানান, দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে তিনজনের চোরের দলটি মুখে কাপড় বেঁধে এই চুরিকান্ড সংঘটিত করেছে। এমর্মে তিনি স্হানীয় থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। তিনি দাবি জানিয়েছেন, আসাম আগরতলা জাতীয় সড়কে যেন পুলিশের টহলদারি দেওয়া হয়। তাতে জাতীয় সড়কের পাশে থাকা অন্যান্য দোকানগুলি চোরের হাত থেকে রক্ষা পাবে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top