News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরু চোর সন্দেহে আটক যুবককে গণধোলাই দিল জনতা
Image

গরু চোর সন্দেহে আটক যুবককে গণধোলাই দিল জনতা

কদমতলা, ৩০ জানুয়ারি : কদমতলা থানার বাগবাসায় গরুসহ এক চোরকে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন উত্তেজিত জনতা।  চুরি করে গরু বিক্রি করতে এসে জনতার হাতে আটক হয়েছে এক চোর । ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতার হাতে গণধোলাই খেয়ে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ওই যুবক।

ঘটনার বিবরনে জানা যায়, বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় একটি মুদি দোকান রয়েছে। এক যুবক হঠাৎ করে  একটি গরু নিয়ে এসে বিক্রি করতে চায়। তখন দোকান মালিক জিজ্ঞেস করেন ওই যুবককে গরুটি কত দামে বিক্রি করবে তুমি।  তখন সে জানায় সাত হাজার টাকার বিনিময়ে বিক্রি করবে গরুটি। উনি বলেন উনার কাছে এত টাকা নেই্ তখন ওই যুবক বলে তাকে এখন এক হাজার টাকা দিলে চলবে । পরে বাকি  টাকা দিলে চলবে। তখন ওই যুবকের কথায় দোকান মালিকের সন্দেহ হয়। যুবকের কথাবার্তায় বুঝতে পারেন দোকান মালিক  যুবকটি ওই গরুটি চুরি করে নিয়ে এসেছে। তখন পথ চলতি সাধারণ জনগণ সহ এলাকাবাসীরা জড়ো হয়। তখনই যুবককে সকলে মিলে জোর জিজ্ঞাসাবাদ চালালে  সে স্বীকার করে গরুটি চুরি করে নিয়ে এসেছে। উত্তজিত জনতা গরু সহ ওই যুবককে আটক করে গণধোলাই দিতে শুরু করে।

পরবর্তীতে কদমতলা থানার পুলিশ এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে ওই গরু সহ যুবক কদমতলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। ধৃত যুবকের নাম সুলতান মিয়া ।বাড়ি ধলাই জেলার ময়নামা বাঙালি পাড়া এলাকায়।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top