News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণকে বিভ্রান্ত করার জন্য গতকাল সিপিআইএম প্রকাশ্য জনসমাবেশ করেছে, তাঁদের রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না : প্রদেশ বিজেপির মুখপাত্র
Image

জনগণকে বিভ্রান্ত করার জন্য গতকাল সিপিআইএম প্রকাশ্য জনসমাবেশ করেছে, তাঁদের রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না : প্রদেশ বিজেপির মুখপাত্র

আগরতলা, ৩০ জানুয়ারি : দুর্নীতিকে পাথেয় করে এবং জনগণের অধিকারকে হরণই করে সিপিআইএমের কাজ ছিল। জনগণকে বিভ্রান্ত করার জন্য গতকাল সিপিআইএম প্রকাশ্য জনসমাবেশ করেছে। কারণ, তাঁদের রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না। তাঁদের লক্ষ্যই হচ্ছে ত্রিপুরায় অরাজকতা তৈরী করা। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

এদিন তিনি বলেন, গতকাল সিপিআইএমের প্রকাশ্য জনসম্মেলনে প্রকাশ কারাত, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা ভুল মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করেছেন। তাঁদের কারোর চোখে রাজ্যের উন্নয়ন নজরে পড়ে নি। তাঁদের পলিসিই ছিল বিভাজনের রাজনীতি করা এবং মানুষকে বিভ্রান্ত করা। এদিন তিনি অভিযোগ করেন, ত্রিপুরায় ৩৫ বছর সিপিআইএম গনতন্ত্রকে খণ্ডিত করে শাসন ক্ষমতায় টিকে ছিল। দুর্নীতিকে পাথেয় করে এবং জনগণের অধিকারকে হরণ করে ছিল তাঁদের কাজ। তাই আজ বিজেপি সরকারের রাজত্বে রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না সিপিআইএমদের।

এদিন তিনি আরো অভিযোগ করেন, বিগত দিনে সিপিআইএম জনগণকে কৌশলে করে মিছিলে আসতে বাধ্য করত। এই অবস্থা থেকে বিজেপির হাত ধরে রাজ্য বেরিয়ে এসেছে। যখন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে রাজ্যে উন্নয়নের দিশায় এগিয়ে যাচ্ছে। তখনই জনগণকে বিভ্রান্ত করার জন্য গতকাল সিপিআইএম প্রকাশ্য জনসমাবেশ করেছে। কারণ, তাঁরা রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না। তাঁদের লক্ষ্যই হচ্ছে ত্রিপুরায় অরাজকতা তৈরী করা। কিন্তু বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ নীতিকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।

তাঁর দাবি, বিগত দিনে সিপিআইএম ত্রিপুরায় নৈরাজ্যে পরিণত করেছিল। আজ সেই নৈরাজ্যের বাতাবরণ থেকে বিজেপি সরকার কাটিয়ে উঠেছে সেটা সহ্য হচ্ছে না তাঁদের।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top