News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর অখিল ভারত হিন্দু মহাসভার
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর অখিল ভারত হিন্দু মহাসভার

কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): রবিবার দেশ যখন উৎসাহের সাথে প্রজাতন্ত্র দিবস পালন করছে, তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভারতের অন্যতম অখিল ভারত হিন্দু মহাসভা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলো।

‘নেতাজীকে অপমান করার জন্য’ মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ভবানীপুর থানায় রবিবার এই অভিযোগ দায়ের হয়। তারপর নেতাজির বাড়ির সামনে গিয়ে অভিযোগকারীরা রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

চন্দ্রচূড়বাবু জানান, “সম্প্রতি ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাইহোকু বিমান বন্দরের সাজানো বিমান দুর্ঘটনার দিনটিকে নেতাজীর মৃত্যুদিন হিসেবে উল্লেখ করেছেন। যদিও আজ সবাই জানে ওইদিন ওই স্থানে এই রকম কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি। শুধু তাই নয় নেতাজী যে দু’বার নির্বাচিত হয়ে কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন, সেটা পর্যন্ত উল্লেখ করেননি রাহুল। নেতাজীকে এই ভাবে অপমান করার জন্যই ভবানীপুর থানায় এফআইআর।”

চন্দ্রচূড়বাবুর দাবি, “রাহুল গান্ধীর নেতাজীকে অপমান করার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। রাহুলের শরীরে সেই ডি.এন.এ. রয়েছে এবং ধমনীতে সেই রক্তই বইছে যে নরপিশাচদের চক্রান্তে নেতাজীকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ ছাড়া হতে হয়েছে। তাই রাহুল এবং তার পূর্বপুরুষেরা চিরকাল নেতাজী এবং নেতাজীর আদর্শকে ভারত থেকে মুছে দিতে চেয়েছে। কিন্তু নেতাজীর অবস্থান সমস্ত ভারতবাসীর হৃদয়ের সিংহাসনে আর তাঁর বিরুদ্ধে চক্রান্তকারীরা ঘৃণার আস্তাকুঁড়ে স্থান পেয়েছে।”

তিনি বলেন, “নেতাজীর দেখানো পথেই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। এখানে জাতির জনক হিসেবে অন্য কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। কিন্তু সত্যি বলতে যে মহাপুরুষ ভারতের আত্মাকে প্রতিনিধিত্ব করে ভারত মায়ের সেই বীর সন্তানের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই আমরা হিন্দু মহাসভার সৈনিকেরা বরাবর টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজীর মুখ আনার পক্ষে সওয়াল করেছি।”

Releated Posts

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন নিয়ে হেমন্ত সরকারের পাশে কংগ্রেস, ‘আলোচনাতেই সমাধান’

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের…

ByByNews Desk Aug 6, 2026

মালদায় ৪১ লক্ষ টাকা ও ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

কলকাতা, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোল এলাকায় বিপুল পরিমাণ নগদ অর্থ ও নিষিদ্ধ মাদকসহ দুই যুবককে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top