নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর ৷৷ মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালিয়ে ধূপছড়ায় যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহী ননীরাম ত্রিপুরা গুরুতর আহত হয়ে জিবিতে চিকিৎসাধীন৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জিবি হাসপাতাল সূত্রে খবর৷
মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালানোর খেসারত দিয়ে বর্তমানে জিবিতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন উত্তর ধূমাছড়ার ননী রাম ত্রিপুরা৷ জানা গেছে, বৃহস্পতিবার রাতে ননীরাম সহ বাকি দুজন একটি বাইকে চড়ে ছৈলেংটা থেকে ধুমাছড়া যাচ্ছিল৷ বাইকে তখন বাতাসের চেয়েও অধিক গতি৷ এর মধ্যেই দ্রুতগতিতে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে তিনজনই ছিটকে পড়ে৷ সঙ্গে সঙ্গে তাদের মনু হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর তাদের অবস্থায় নিরিখে অপর একজনকে কৈলাসহর হাসপাতালে এবং এই গুরুতর আহত ননীরাম ত্রিপুরাকে জিবিতে রেফার করা হয়৷ আর ঘটনা রাত দুইটার বলে জানালেন আহত ননীরাম ত্রিপুরার অভিভাবক৷
ননী রাম ত্রিপুরার মাথায় ও মুখে আঘাত৷ বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবরে জানা গেছে৷
বেপরোয়া বাইক দূর্ঘটনায় গুরুতর জখম তিন যুবক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















