News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়ায় নদীতে
Image

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়ায় নদীতে

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ নভেম্বর৷৷ নিজের শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে তিনদিন পর খোয়াই নদীর জলে মৃতদেহ উদ্ধার হল তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার এক যুবকের৷ নিহত যুবকের নাম দিলীপ দেবনাথ৷ বয়স ২৬৷ কিন্তু এই ঘটনা কি একটি আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠছে৷
গত মঙ্গলবার তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার পেশায় রিক্সা চালক দিলীপ দেবনাথ নিজের শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বের হয়৷ জানা গেছে, তেলিয়ামুড়ার কলইপাড়াস্থিত লিচু বাগানে যাবে বলেই দিলীপ বাড়ি থেকে বের হয়৷ কিন্তু মৃতের শ্যালক সহ অন্য সঙ্গীরা বাড়ি ফিরে এলেও দিলীপ বাড়িতে ফেরেনি৷ তিনদিন ধরে দিলীপ নিখোঁজ থাকার ফলে তেলিয়ামুড়া থানায় মিসিং ডায়েরি হয়৷ এদিকে, মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার দুপুর মহারাণীপুর বিএলরায় ভাট্টা সংলগ্ণ খোয়াই নদীর জলে দিলীপের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায়৷ এদিকে মৃতের ছেলে জানিয়েছে৷ মঙ্গলবার তার মামার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ছিল দিলীপ৷
সংশ্লিষ্ট বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশও মুখ খুলেনি৷ তাদের বক্তব্য তদন্ত চলছে৷ কিন্তু শ্যালক ও বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে তিনদিন পর দিলীপের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top