নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ নভেম্বর৷৷ নিজের শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে তিনদিন পর খোয়াই নদীর জলে মৃতদেহ উদ্ধার হল তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার এক যুবকের৷ নিহত যুবকের নাম দিলীপ দেবনাথ৷ বয়স ২৬৷ কিন্তু এই ঘটনা কি একটি আত্মহত্যা নাকি হত্যা এনিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠছে৷
গত মঙ্গলবার তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকার পেশায় রিক্সা চালক দিলীপ দেবনাথ নিজের শ্যালকের সঙ্গে বাড়ি থেকে বের হয়৷ জানা গেছে, তেলিয়ামুড়ার কলইপাড়াস্থিত লিচু বাগানে যাবে বলেই দিলীপ বাড়ি থেকে বের হয়৷ কিন্তু মৃতের শ্যালক সহ অন্য সঙ্গীরা বাড়ি ফিরে এলেও দিলীপ বাড়িতে ফেরেনি৷ তিনদিন ধরে দিলীপ নিখোঁজ থাকার ফলে তেলিয়ামুড়া থানায় মিসিং ডায়েরি হয়৷ এদিকে, মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার দুপুর মহারাণীপুর বিএলরায় ভাট্টা সংলগ্ণ খোয়াই নদীর জলে দিলীপের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায়৷ এদিকে মৃতের ছেলে জানিয়েছে৷ মঙ্গলবার তার মামার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ছিল দিলীপ৷
সংশ্লিষ্ট বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশও মুখ খুলেনি৷ তাদের বক্তব্য তদন্ত চলছে৷ কিন্তু শ্যালক ও বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে তিনদিন পর দিলীপের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়ায় নদীতে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















