News Flash

Image

গুয়াহাটি রেলওয়ে স্টেশনে মহিলার সন্তান প্রসব

মালিগাঁও, ২০ জানুয়ারি: সাধারণ একটি ট্রেন ভ্রমণকে এক অবিস্মরণীয় মুহূর্তে রূপান্তরিত করার মতো এক আকস্মিক ঘটনায় বিহারের জনৈকা এক মহিলা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ৪ নং. প্ল্যাটফর্মে একটি সন্তানের জন্ম দেন।
মহিলাটি আগরতলা থেকে রানি কমলাপতি এক্সপ্রেসে করে বারাউনী যাচ্ছিলেন, সেই সময় তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। এই খবর পেয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং মহিলাটিকে পরিবারের সদস্য সহ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে নামার পরামর্শ দেওয়া হয়। ট্রেনটি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছনোর সাথে সাথে রেলওয়ে সুরক্ষা বাহিনীর মহিলা কর্মী সহ রেলওয়ে চিকিৎসকরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং স্টেশনেই সফলভাবে সন্তান প্রসবের জন্য মহিলাটিকে সাহায্য করেন।
সন্তান জন্ম দেওয়ার পর মহিলাটিকে তাঁর স্বামীর সাথে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।
যে কোনও জরুরীকালীন পরিস্থিতিতে যাত্রীদের প্রতি প্রয়োজনীয় সাহায্য প্রদান করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত।

Releated Posts

চন্দ্রপুরে ইসরোর অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চন্দ্রপুরে ইসরোর আইএসটিআরএসি-র অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের নির্মাণকাজের…

ByByNews Desk Sep 21, 2026

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top