News Flash

  • Home
  • দিনের খবর
  • খুব শীঘ্রই রাম দরবারের মূর্তির কাজ সম্পন্ন হবে, জানালেন নৃপেন্দ্র মিশ্র
Image

খুব শীঘ্রই রাম দরবারের মূর্তির কাজ সম্পন্ন হবে, জানালেন নৃপেন্দ্র মিশ্র

অযোধ্যা, ২০ জানুয়ারি (হি.স.): খুব শীঘ্রই রাম দরবারের মূর্তির কাজ সম্পন্ন হবে, সোমবার এমনটাই জানালেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেছেন, “শুধুমাত্র ‘রাম দরবার’ মূর্তি নয়, অন্য ৭টি মন্দিরের মূর্তি, ‘পরকোটা’র ৬টি মন্দিরের মূর্তি, পিএফসি-তে তুলসী দাস জির মূর্তি, এই সমস্ত মূর্তি জয়পুরে তৈরি হচ্ছে। ‘রাম দরবারের মূর্তির কাজ ৩১ জানুয়ারি অথবা ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হতে পারে।”

সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৃপেন্দ্র মিশ্র আরও বলেছেন, ‘রবিবার পাথর ও ব্রোঞ্জের ম্যুরাল নিয়ে আলোচনা হয়েছে। কারিগররাও এসেছেন, আমরা মন্দির নির্মাণ ও অগ্রগতি নিয়ে আলোচনা করব। মহাকুম্ভের জন্য অযোধ্যায় প্রতিদিন গড়ে ২ লক্ষ ভক্তের সমাগম বেড়েছে। এতে ভক্তদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু জায়গায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্মাণ স্থগিত থাকতে পারে।”

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top