News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কার কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কার কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর

আগরতলা, ১৭ জানুয়ারি: উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত রাস্তা সংস্কার কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। ঠিকাদার ও পূর্ত দপ্তরের আধিকারিকদের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, সোনামুড়া সংহতি সেতুর দক্ষিণ পাড় থেকে রবীন্দ্রনগর শান্তিপল্লী পর্যন্ত চলছে পিচ দেওয়ার কাজ। কিন্তু এতেই অভিযোগ করতে শুরু করেছে কাজের গুণমান নিয়ে। যান চালক এবং এলাকাবাসীদের অভিযোগ কোনো দূরভীসন্ধির কারণে রাতের বেলায় কোনরকম ভাবে পিচ ঢালাইয়ের কাজ সেরে ফেলা হচ্ছে। গতকাল রাতেও ওই এলাকাতে চলে ঢালাই কাজ কিন্তু সকালে মানুষ প্রত্যক্ষ করলো দু-চারটে যানবাহন চলাচলের পরেই ধীরে ধীরে সড়ক থেকে উঠে যাচ্ছে পিচ এবং পাথর। হাত দিয়ে পাথর কুড়িয়ে অভিযোগ জানাচ্ছে এলাকাবাসী।

তাদের দাবি, সকল অংশের মানুষের উন্নয়নের জন্য সরকার এই সড়কটি নির্মাণের ব্যবস্থা করেছে তাই সকল রকম গুণগতমান বজায় রেখে যেন সড়কটি নির্মাণ করা হয়। যদি কাজের গুনগত মান বজায় রেখে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ না হলে আগামী দিনে সড়ক অবরোধে যাওয়ার হুমকি দেয় তারা।

Releated Posts

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি।…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top