News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী  বিএসএফ জওয়ান
Image

নিজ সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী  বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ১৬ জানুয়ারী:
নিজ সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বিএসএফ জওয়ান। গোমতী জেলার শিলাছড়িতে ১১৪তম ব্যাটালিয়নের ক্যাম্পে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান তার সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার সকাল আনুমানিক ৬:০৫ মিনিটে শিলাছড়ি থানার আওতাধীন আচার্য পাড়া সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে যে নিহত হেড কনস্টেবল সুরেন্দ্র সিং (৫৩), যিনি প্রয়াত দুলারমের ছেলে, রাজস্থানের বাসিন্দা।  সিং নিজেকে গুলি করার জন্য একটি সেলফ-লোডিং রাইফেল (আইএনএসএএস) ব্যবহার করেছিলেন। গুলিটি নিচ থেকে ঢুকে তার মাথা ভেদ করে বেরিয়ে যায়, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে পারিবারিক সমস্যার কারণে সিং এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। যদিও সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুনির্দিষ্ট কারন নির্ধারণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তদন্তকারীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ ইতিমধ্যেই তার পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top