News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রীদের বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠানে সাংসদ রাজীব
Image

ছাত্রীদের বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠানে সাংসদ রাজীব

আগরতলা, ১৬ জানুয়ারি : দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বলিদানকারী সর্বকনিষ্ঠ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি সম্মান জানিয়ে আজ বনমালীপুর বিধানসভার অন্তর্গত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে নব নির্মিত “শহীদ ক্ষুদিরামে”র মর্মর মূর্তির উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ছাত্রীদের বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মেয়েদের বিদ্যালয়ে আসা যাওয়ার সুবিধার জন্য সরকারের পক্ষ থেকে সাইকেল প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ছাত্রীরা উপকৃত হবে।

তিনি আরো বলেন, দেশের মেয়েদের তথা নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প শুরু করেছেন। ঐসকল প্রকল্পের মাধ্যমে নারীরা নিজের অধিকার আদায় করতে পারবে এবং তাদের অগ্রগতি অবশ্যই হবে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top