News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে রক্তাক্ত বৃদ্ধা
Image

প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে রক্তাক্ত বৃদ্ধা

খোয়াই, ১৫ জানুয়ারি : সরকারি সাপ্লাই থেকে সামান্য জল আনাকে কেন্দ্র করে রক্তাক্ত হলো এক বৃদ্ধা। ঘটনা খোয়াই থানাধীন লালছড়া তথা পুর পরিষদের ১০ নং ওয়ার্ড এলাকায়।

জানা গেছে, মা এবং ছেলের খুবই কষ্টের সংসার। বাবা মারা যাবার ১২ বছর অতিক্রান্ত হয়েছে। এরপর থেকে খুবই কষ্টে সামান্য কয়েকটি টিউশনি করে তাদের সংসার চলে। গত কয়েকদিন পূর্বে বৃদ্ধা মহিলা অর্চনা দাস সরকারি সাপ্লাই থেকে জল আনতে গেলে তখন পাশের বাড়ির চারজন মিলে ওনার উপর হামলে পড়ে। এতে করে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন উনি। উনার কান ছিড়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে।  যদিও বা সেইসময় তার ছেলে বাড়িতে ছিল না। সে বাইরে অন্য কাজে ছিল। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসীরা মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর নামধাম দিয়ে থানায় লিখিত অভিযোগ জানায় সে।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল সরেজমিনে তদন্তে যায়।  ছেলেটি জানায়, প্রায় সময়ই নাকি সীমানার বিষয় নিয়ে তাদের সঙ্গে অভব্য আচরণ করে পার্শ্ববর্তী বাড়ির মা দুই মেয়ে সহ ওই পার্শ্ববর্তী বাড়ির কর্তা। গোটা ঘটনায় সে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে তার মাকে নিয়ে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top