News Flash

Image

ইন্ডি জোট অক্ষুন্ন রয়েছে : অখিলেশ যাদব

হরিদ্বার, ১৫ জানুয়ারি (হি.স.): ইন্ডি জোট অক্ষুন্ন রয়েছে। দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “ইন্ডি জোট অটুট ও অক্ষুন্ন রয়েছে। আমার মনে আছে, যখন ইন্ডি জোট গঠিত হয়েছিল, তখন সিদ্ধান্ত হয়েছিল যে যেখানেই একটি আঞ্চলিক দল হিসেবে শক্তিশালী হবে, জোট তাদের সমর্থন দেবে।”

দিল্লি বিধানসভা নির্বাচন প্রসঙ্গে অখিলেশ বলেছেন, “দিল্লিতে এএপি শক্তিশালী এবং সমাজবাদী পার্টি এএপি-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করা আঞ্চলিক দলকে ইন্ডি জোটের নেতাদের সমর্থন করা উচিত। দিল্লিতে এএপি এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এএপি শক্তিশালী এবং আমরা তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য হল বিজেপিকে পরাজিত করা। কংগ্রেস এবং এএপি–রও একই লক্ষ্য।”

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top