News Flash

  • Home
  • দিনের খবর
  • আগেই হয়েছিলেন বরখাস্ত! এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
Image

আগেই হয়েছিলেন বরখাস্ত! এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

সিওল, ১৫ জানুয়ারি (হি.স.): আগেই হয়েছিলেন বরখাস্ত, এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিন্ডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতার করল সেই দেশের পুলিশ। বুধবার বাসভবন থেকেই ইওলকে গ্রেফতার করা হয়েছে। ইউনকে গ্রেফতারে তদন্তকারীদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর (প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস-পিএসএস) সদস্যরা। পরে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা।

এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তাঁর বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারীরা। তবে তাঁর নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। দ্বিতীয়বারের চেষ্টায় তাঁকে গ্রেফতার করা হলো। প্রসঙ্গত, দেশে সাময়িক ভাবে সামরিক আইন (মার্শাল ’ল) জারি করার কারণে ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার আদালত। গত ৩ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ইওল জানান, তিনি সারা দেশে সামরিক আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন এমন সিদ্ধান্ত নিতে হল তাঁকে, তার ব্যাখ্যাও দিয়েছিলেন ইওল। সামরিক আইন জারির কথা ঘোষণার পর থেকেই ইওলকে বরখাস্তের দাবি তোলেন বিরোধীরা। পার্লামেন্টে বরখাস্তের প্রস্তাবও আনেন তাঁরা। গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে বরখাস্তের দাবির পক্ষেই অধিকাংশ ভোট পড়ে।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top