News Flash

  • Home
  • দেশ
  • জাতীয় হরিদ্রা পর্ষদের উদ্বোধন করলেন পীযূষ গোয়েল
Image

জাতীয় হরিদ্রা পর্ষদের উদ্বোধন করলেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার জাতীয় হরিদ্রা পর্ষদের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এই পর্ষদে হলুদ উৎপাদক ও রফতানিকারক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হবে। তাতে বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিত্ব থাকবে।

ভারত সরকার প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, জাতীয় হরিদ্রা পর্ষদের সদর দফতর তৈরি হয়েছে নিজামাবাদে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানিয়েছেন, ‘স্বর্ণাভ মশলা’ বলে পরিচিত হলুদ চাষ হয় মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মেঘালয়–সহ ২০টি রাজ্যে। হলুদ উৎপাদন বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। হলুদ থেকে আরও নানা পণ্য উৎপাদনের ক্ষেত্রে গবেষণার প্রসারে উদ্যোগী হবে এই পর্ষদ। পাশাপাশি, এই ধরনের পণ্যের মূল্য সংযোজন এবং বিদেশে বিপণনেও জোর দেওয়া হবে।

পীযূষ গোয়েল বলেন, ২০২৩-২৪-এ সারা দেশে ৩.০৫ লক্ষ হেক্টরে হলুদ চাষ হয়েছে এবং ১০.৭৪ লক্ষ টন হলুদ উৎপাদন হয়েছে। সারা বিশ্বের হলুদ উৎপাদনে ভারতের অবদান ৭০ শতাংশ। এ দেশে ৩০ ধরনের হলুদ চাষ হয়। বিশ্বের আঙিনায় হলুদ ব্যবসার ৬২ শতাংশই নিয়ন্ত্রণ করে ভারত। ২০২৩-২৪ অর্থবর্ষে ১.৬২ লক্ষ টন হলুদ এবং হলুদজাত পণ্য রফতানি হয়েছে ভারত থেকে।

Releated Posts

২০২২-২৩ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয়ের অনুমোদন, সংসদে পাস অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): ২০২২-২৩ অর্থবর্ষে সরকারের অতিরিক্ত ব্যয়কে বৈধতা দিতে অ্যাপ্রোপ্রিয়েশন (নং-৩) বিল, ২০২৬-এ অনুমোদন দিল সংসদ। বৃহস্পতিবার…

ByBySandeep Biswas Aug 6, 2026

পিওকে-তে গণতন্ত্র ও উন্নয়নের অভাবেই বাড়ছে অসন্তোষ, জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা টানল প্রতিবেদন

শ্রীনগর, ৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গণতান্ত্রিক অধিকার, বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নের ঘাটতির কারণেই দীর্ঘদিন ধরে জনঅসন্তোষ…

ByByNews Desk Aug 6, 2026

পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হতে হবে ভারত: এইচ.ডি. কুমারস্বামী

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): ভারত শুধু পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির অন্যতম বৃহৎ ভোক্তা নয়, বরং এই প্রযুক্তির বৈশ্বিক উৎপাদন…

ByByNews Desk Aug 6, 2026

বাংলার চা ও বস্ত্রশিল্প পুনরুজ্জীবনে কেন্দ্রের সর্বাত্মক সহায়তার আশ্বাস, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের চা ও বস্ত্রশিল্পকে পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top