News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিওকে ছাড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ : রাজনাথ সিং
Image

পিওকে ছাড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ : রাজনাথ সিং

আখনুর, ১৪ জানুয়ারি (হি.স.): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ছাড়া জম্মু ও কাশ্মীর অসম্পূর্ণ। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নবম ‘আর্মড ফোর্সেস ভেটেরেনস ডে’ উদযাপন অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, “পিওকে পাকিস্তানের জন্য একটি বিদেশি অঞ্চল ছাড়া আর কিছুই নয়। সন্ত্রাসবাদের কারবার চালানোর জন্য পিওকে-র জমি ব্যবহার করা হচ্ছে। পিওকে-তে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির চালানো হচ্ছে।”প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, ১৯৬৫ সালে আখনুরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। ভারত পাকিস্তানি সেনাবাহিনীর প্রচেষ্টাকে ব্যর্থ করতে সফল হয়েছিল। যুদ্ধে ভারত বরাবরই পাকিস্তানকে পরাজিত করেছে। পাকিস্তান ১৯৬৫ সাল থেকে অবৈধ অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদের প্রচার করে আসছে। আমাদের মুসলিম ভাইয়েরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গ করেছেন। এখনও ভারতে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের ৮০ শতাংশের বেশি পাকিস্তান থেকে। আন্তঃসীমান্ত সন্ত্রাস ১৯৬৫ সালেই শেষ হয়ে যেত, কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার যুদ্ধে অর্জিত কৌশলগত সুবিধাকে রূপান্তর করতে পারেনি কৌশলগত সুবিধাতে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন জম্মু ও কাশ্মীরের আখনুরে ‘আর্মড ফোর্সেস ভেটেরেনস ডে’ উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। যে সমস্ত বীর সেনানী দেশের জন্য লড়াই করেছেন এবং আত্মবলিদান দিয়েছেন তাঁদের সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয়। উল্লেখ করা যেতে পারে, ভারতের সেনাবাহিনীর প্রথম কম্যান্ডার ইন চিফ ফল্ড মার্শেল কে এম কারিয়াপ্পা ১৯৫৩ সালে এই দিনটিতে অবসর গ্রহণ করেন। তাঁকে স্মরণ করেই এই দিনটি উদযাপন করা হয়।

Releated Posts

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top