News Flash

  • Home
  • দেশ
  • আইএমডি ভারতের বৈজ্ঞানিক যাত্রার প্রতীক হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী
Image

আইএমডি ভারতের বৈজ্ঞানিক যাত্রার প্রতীক হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): আইএমডি শুধুমাত্র কোটি কোটি ভারতীয়দের সেবাই করেনি, বরং ভারতের বৈজ্ঞানিক যাত্রার প্রতীক হয়ে উঠেছে। আইএমডি-র ভূয়সী প্রশংসা করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী মোদী আইএমডি-র প্রদর্শনী ঘুরে দেখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্ট সাওলোও, আইএমডি-র ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র প্রমুখ। ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদী স্মারক মুদ্রা এবং ভিশন ডকুমেন্ট ‘ভিশন ২০৪৭’ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আমরা ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০ বছর উদযাপন করছি। এটি শুধু ভারতীয় আবহাওয়া দফতরের যাত্রা নয়, এটি আমাদের ভারতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যাত্রাও। বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে গবেষণা এবং উদ্ভাবন নতুন ভারতের মেজাজের অংশ। তাই, গত ১০ বছরে আইএমডি-র পরিকাঠামো এবং প্রযুক্তিও অভূতপূর্বভাবে প্রসারিত হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতকে জলবায়ু-স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে আমরা ‘মিশন মৌসুম’ও চালু করেছি। মিশন মৌসম একটি সুস্থায়ী ভবিষ্যত এবং ভবিষ্যতের প্রস্তুতির প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রতীক।” প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের অ্যারোনটিক্যাল অগ্রগতির কারণে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা তৈরি হয়েছে। এর সুফল পাচ্ছে গোটা বিশ্ব। এখন আমাদের ফ্ল্যাশ ফ্লাড বন্যা গাইডেন্স সিস্টেম নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকেও তথ্য দিচ্ছে।”

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top