News Flash

  • Home
  • দিনের খবর
  • পূর্বাভাসের নির্ভুলতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে, আশ্বাস মৃত্যুঞ্জয় মহাপাত্রর
Image

পূর্বাভাসের নির্ভুলতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে, আশ্বাস মৃত্যুঞ্জয় মহাপাত্রর

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): বড় আশ্বাস দিলেন ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেছেন, “আমরা আশ্বস্ত করতে পারি, এক অথবা দুই বছরের মধ্যে পূর্বাভাসের নির্ভুলতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে। যে কোনও স্থানীয় গুরুতর আবহাওয়ার ঘটনা শনাক্ত করা যাবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী মোদী প্রদর্শনী ঘুরে দেখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্ট সাওলোও।

ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “আবহাওয়া ও জলবায়ুর ভবিষ্যদ্বাণীতে রূপান্তরমূলক পরিবর্তন আনতে আমরা এক বছর, পরবর্তী ৫ বছর এবং ২০৪৭ সালের জন্য একটি পরিকল্পনা করেছি।” প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “ভারতীয় আবহাওয়া দফতর, ভূ-বিজ্ঞান মন্ত্রকের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আইএমডি-র ১৫০-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে সম্মানিত বোধ করছি।” মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলেছেন, পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি হল স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনের একটি বর্ণনা, যা জীবন ও সম্পত্তির সুরক্ষা এবং সমাজের কল্যাণের দিকে পরিচালিত করে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top