News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, শীত কমলো কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
Image

ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, শীত কমলো কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.): একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় শীতের পথে বাধা। মঙ্গলবার পৌষ সংক্রান্তির দিনও কনকনে ঠান্ডা উধাও, উল্টে তাপমাত্রা ২ ডিগ্রি মতো বেড়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে না বলেই মনে করা হচ্ছে। সাধারণ শীতের আমেজই থাকবে।

পশ্চিম হিমালয়ে কোনও ঝঞ্ঝা এলে উত্তর ভারতের দিক থেকে যে উত্তুরে হাওয়া আসে সেটা কমজোরি হয়ে যায়। মঙ্গলবার পশ্চিম হিমালয়ে ফের একটি ঝঞ্ঝা আছে। তার প্রভাবে আগামী কয়েকদিন উত্তর ভারতজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। ঝঞ্ঝা ছাড়াও দিন বড় হতে শুরু করেছে। এই কারণে তাপমাত্রা বাড়ছে। তবে, কয়েকদিনের মধ্যে নতুন করে ঝঞ্ঝা না এলে ফের কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া ঢুকবে। তখন তাপমাত্রা নিম্নগামী হবে।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top