News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় তীব্র হচ্ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, মিডিয়াকে দূষলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট
Image

আমেরিকায় তীব্র হচ্ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, মিডিয়াকে দূষলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট

trumpওয়াশিংটন, ১১ নভেম্বর (হি.স.) : সদ্য শেষ হয়েছে আমেরিকার প্রেসিটেন্ড নির্বাচন ডেমোক্র‌্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিক্যান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প| আর নির্বাচনে ট্রাম্প জয়ী হতেই আমেরিকার বিভিন্ন প্রান্তে তীব্র হচ্ছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ| এই বিক্ষোভের পেছনের সংবাদ মাধ্যমের হাত রয়েছে বলে মনে করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট| শুক্রবার সরাসারি মিডিয়াকে দায়ী করে টুইট করেন ট্রাম্প | টুইটারে ট্রাম্প বলেন, সম্প্রতি একটি সফল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো| এখন পেশাদার বিক্ষোভকারীরা মিডিয়ার মদতে বিক্ষোভ করছেন, এটা খুবই অন্যায়!
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প| বিতর্কিত ভূমিকা রাখার পরও তার জয়কে স্বাভাবিকভাবে দেখছে না জনগণের একটি অংশ|সেজন্য ক্যালিফোর্নিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়| সেই বিক্ষোভে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নয় বলেও জানিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা|
এর পেছনে মিডিয়ার হাত দেখছেন ট্রাম্প| অবশ্য মিডিয়ার বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগের আঙুল এবারই প্রথম উঠলো না| নির্বাচনী প্রচার চালানোর সময়ও মিডিয়াকে গালমন্দ করেন তিনি| এমনকি মিডিয়াকে নিজের প্রতিপক্ষ বলেও উল্লেখ করেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top