News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাছড়া এডিসি ভিলেজের গভীর নলকূপ খনন পরিদর্শনে রাজ্যপাল
Image

কমলাছড়া এডিসি ভিলেজের গভীর নলকূপ খনন পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ১৩ জানুয়ারি : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ সকালে ধলাই জেলার কমলাছড়া এডিসি ভিলেজে জল জীবন মিশনে গভীর নলকূপ খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব মজুমদার এবং দপ্তরের জেলাস্তরের প্রকৌশলীগণ।

প্রকল্পটি পরিদর্শনের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু রাজ্যের গ্রামীণ এলাকায় পানীয়জল সরবরাহে রাজ্য সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, গ্রামীণ এলাকায় মানুষের কাছে পরিস্তুত পানীয়জল পৌঁছে দিতে গভীর নলকূপ খনন করা হচ্ছে। পরিদর্শনের সময় রাজ্যপাল ভূ-গর্ভস্থ পানীয়জল প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ ধরনের প্রকল্প খরার মরশুমেও খুবই উপকারী।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top