News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার মজুরি প্রদানের দাবীতে মুঙ্গিয়াকামী ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন
Image

রেগার মজুরি প্রদানের দাবীতে মুঙ্গিয়াকামী ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন

আমবাসা, ১৩ জানুয়ারি : পৌষ সংক্রান্তির প্রাক মূহুর্তে কৃষ্ণপুর বিধানসভায় রেগার মজুরি দাবী করে  মুঙ্গিয়াকামী ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হল। রেগা শ্রমিক মজুরি পাওয়ার জন্য মুঙ্গিয়াকামি ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দিল এলাকার জনগন। মুঙ্গিয়াকামি ব্লকে চলমান কাজের জন্য  শ্রমিক মজুরি পাওয়ার অনুরোধ করে দেওয়া হয় এই  ডেপুটেশন।  শ্রমিকরা তাদের  কাজ শেষ করেছে। কিন্তু তাদের মজুরি পরিশোধ বাকি রয়েছে।

শ্রমিকদের কঠোর পরিশ্রমের জন্য মজুরি নিশ্চিত করতে এবং রেগা প্রকল্পের সুষ্ঠু কার্যকারিতা বজায় রাখার জন্য এই তহবিলের অর্থ সময়মত বিতরণ করা গুরুত্বপূর্ণ।
কিন্তু সময়মত মজুরি দেওয়া হয়নি। রাত পোহালে পৌষ সংক্রান্তি। এই অবস্থায় এলাকার মানুষের হাতে নেই টাকা। সংক্রান্তির সময় হাতে টাকা না থাকায় চিন্তায় রয়েছে সাধারণ মানুষ।

এই দিকটি বিবেচনা করে এলাকার কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সোমবার মুঙ্গিয়াকামি ব্লকের বিডিও দিপতনু দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন দিলীপ কুমার মুন্ডা, মনোরঞ্জন দেববর্মা, রাজেন্দ্র দেববর্মা, শচিন্দ্র দেববর্মা, খগেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top