News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংক্রান্তির প্রাক মুহূর্তে রাস্তা অবরোধ প্রেমতলা বাজারে
Image

সংক্রান্তির প্রাক মুহূর্তে রাস্তা অবরোধ প্রেমতলা বাজারে

ধর্মনগর, ১৩ জানুয়ারি : দুই কিমি বেহাল সড়ক মেরামতের দাবিতে সোমবার প্রেমতলা বাজারে আন্দোলনে নামেন ব্যবসায়ী সহ যান চালকরা। কয়েকঘন্টা পর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের অনুরোধে সড়ক অবরোধ মুক্ত করা হয়।

প্রসঙ্গত, রাজ্যের দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক ভগ্ন রাস্তা ও ধুলোবালির ফলে দীর্ঘ কয়েক মাস যাবত বেহাল অবস্থায় রয়েছে। এতে অতিষ্ঠ বাজার ব্যবসায়ী ও ছোট যান চালকরা। সোমবার সকাল এগারোটা থেকে কদমতলা-চুরাইবাড়ি, কদমতলা-ফুলবাড়ি ও প্রেমতলা-কুর্তি এই তিনটি মূল সড়ক প্রেমতলা বাজারের ট্রাই জংশনে অবরোধ করে বসে বাজার ব্যবসায়ী ও যান চালকরা। অবশেষ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের অনুরোধে মকর সংক্রান্তি উপলক্ষে মানবিক দৃষ্টিকোণে বাজারে যাতে বিঘ্ন না ঘটে সেদিক বিবেচনা করে সড়ক অবরোধ মুক্ত করা হয়।

অবরোধকারীরা জানায়, প্রেমতলা ট্রাই জংশনটি পাথর বোঝাই ও মাটি বোঝাই ভারী যান চলাচলের ফলে ভেঙ্গে চৌচির হয়ে গেছে। শুধু তাই নয় বিকল্প ২০৮ নং জাতীয় সড়কের প্রেমতলা বাজার থেকে ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরী পর্যন্ত দুই কিমি সড়ক ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে টমটম সহ ছোট যানবহন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। সড়কটির ভগ্ন দশা হওয়ার ফলে প্রেমতলা বাজারটি ধুলাবালিতে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ফলে বিভিন্ন খাবারের দোকান সহ চায়ের দোকানগুলো বন্ধ হয়ে পড়ার উপক্রম।

এদিকে, ক্রেতারাও ধুলোবালির ভয়ে বাজারে আসছেন না। আশেপাশে থাকা ঘর বাড়িতে ধুলোবালির যন্ত্রনায় বসবাস করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেদিকে নজর নেই রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের। তাই সাধারন বাজার ব্যবসায়ীরা এদিন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসেছিলেন।

তাদের দাবি,অতিসত্বর বেহাল সড়কটি মেরামত করে দিতে হবে। কিন্তু অবরোধের দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও, আনুমানিক বেলা সাড়ে বারোটা অবধি কদমতলা ও চুরাইবাড়ি থানার পুলিশ ছাড়া অবরোধস্থলে কোন জনপ্রতিনিধি অথবা সংশ্লিষ্ট দপ্তরের কোন আধিকারিক আসেননি।

অবশেষে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথের সঙ্গে ফোনযোগে আলাপ করে অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে। এদিন মকর সংক্রান্তির জমজমাট হাট বাজার রয়েছে সেই দিক থেকে মানবিক বিবেচনা করে বাজার ব্যবসায়ীরা সড়ক অবরোধ মুক্ত করে।

অবরোধকারীরা জানায়, সপ্তাহ খানেক গেলেও যদি তাদের দাবি পূরণ না হয়, তবে তারা ফের অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধে বসবে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top