News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চারটি ভিসিকে বেলবাড়ি ব্লকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ
Image

চারটি ভিসিকে বেলবাড়ি ব্লকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ

আগরতলা, ১৩ জানুয়ারি : পুরাতন আগরতলার ৪ টি ভিলেজ কমিটিকে বেলবাড়ি ব্লকে অন্তর্ভুক্ত করার দাবিতে আগরতলা সার্কিট হাউসের সামনে জড়ো হয়ে আজ বিক্ষোভ প্রদর্শন করেছে ৫-খয়েরপুর অঞ্চল কমিটি।।

প্রসঙ্গত, পুরাতন আগরতলার বর্ধমান ঠাকুর পাড়া, ধুপছড়া, পশ্চিম রাধামোহনপুর এবং রাধামোহনপুর ভিলেজের কমিটিকে বেলবাড়ি আরডি ব্লকের আওতাধীন করা জন্য দাবি উঠেছে। আজ সার্কিট হাউসের সামনে গান্ধীজির মূর্তির পাদদেশে
এই দাবিতে ধর্ণায় বসে ৫-খয়েরপুর অঞ্চল কমিটি।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, নিজের প্রাপ্য দাবি আদায়ে তারা বরাবর আন্দোলন করে যাবেন। প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন করবেন তারা।

তাদের কথায়, আজকের এই আন্দোলনের মাধ্যমে তারা জানিয়ে দিতে চাইছেন নিজের অধিকার আদায়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ অবধি গ্রহণ করবেন।

Releated Posts

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top