News Flash

  • Home
  • দেশ
  • মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওমর আব্দুল্লাহ, জানালেন অসংখ্য ধন্যবাদও
Image

মোদীর প্রশংসায় পঞ্চমুখ ওমর আব্দুল্লাহ, জানালেন অসংখ্য ধন্যবাদও

সোনমার্গ, ১৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। প্রধানমন্ত্রীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওমর। সোমবার সোনমার্গ টানেলের শুভ উদ্বোধনের পর ওমর আব্দুল্লাহ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে নির্বাচন হয়েছে এবং সবচেয়ে বড় কথা হল কোথাও কোনও অনিয়মের অভিযোগ নেই, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নেই। এর কৃতিত্ব আপনার (প্রধানমন্ত্রী মোদী), আপনার সহকর্মী এবং ভারতের নির্বাচন কমিশনের।”

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, “আমার হৃদয় বলছে, খুব শীঘ্রই আপনি (প্রধানমন্ত্রী মোদী) রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পূরণ করবেন।এই ঠান্ডায় এখানে আসার জন্য আমি আপনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। জম্মু ও কাশ্মীরের সঙ্গে আপনার অনেক পুরনো সম্পর্ক, আমরা আশা করি আপনি এখানে বারবার আসবেন, আমাদের মধ্যে থাকবেন এবং আমাদের আনন্দে যোগ দেবেন।”

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, “আন্তর্জাতিক যোগ দিবসে শ্রীনগরের অনুষ্ঠান চলাকালীন আপনি (প্রধানমন্ত্রী মোদী) অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আপনি বলেছিলেন, আপনি দিল কি দুরি (হৃদয়ের পার্থক্য) এবং দিল্লি কি দুরি (দিল্লি থেকে দূরত্ব) দূর করার জন্য কাজ করছেন এবং আপনার কাজের দ্বারা সত্যই তা প্রমাণিত হয়েছে।”

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top