News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতে কাঁপছে দিল্লি, কুয়াশায় সোমবারও বিঘ্নিত রেল পরিষেবা
Image

শীতে কাঁপছে দিল্লি, কুয়াশায় সোমবারও বিঘ্নিত রেল পরিষেবা

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শীতের মধ্যেই কুয়াশার দাপটও রয়েছে। সোমবারও কুয়াশা থেকে রেহাই পেল না রাজধানী দিল্লি, কুয়াশার কারণে এদিনও বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। নতুন দিল্লি রেল স্টেশন থেকে অনেক ট্রেন দেরিতে ছেড়েছে, বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দর থেকে বিমান পরিষেবাও প্রভাবিত হয়েছে।

দিল্লির পাশাপাশি কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ এবং রাজস্থানও। সোমবার সকালেও আগ্রায় দৃশ্যমানতা কমে যায়, ফলে দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে। রাজস্থানের জয়পুর, মাউন্ড আবুও কনকনে ঠান্ডায় কেঁপেছে, ঠান্ডা থেকে রেহাই পেতে বহু মানুষকে আগুনের তাপ নিতে দেখা যায়।

Releated Posts

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top