News Flash

  • Home
  • Uncategorized
  • দিবালোকে আগরতলায় ছিনতাই, চাঞ্চল্য
Image

দিবালোকে আগরতলায় ছিনতাই, চাঞ্চল্য

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরি ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে৷ বৃহস্পতিবার দিন দুপুরে রামনগর তিন নম্বর রোডে এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে চম্পট দিয়েছে দুই ছিনতাইকারী৷ গর্বের শহর সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা ক্রমশ আতঙ্ক নগরীতে পরিণত হতে চলেছে৷ রামনগর ৩নম্বর রোডে বৃহস্পতিবার দিন দুপুরে এক চাকুরীজীবীর কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে সুকটি নিয়ে চম্পট দিয়েছে দুই ছিনতাইকারী৷ জানা যায় কৃষ্ণনগর প্রগতিসুকল সংলগ্ণ এলাকার বাসিন্দা সরকারি চাকুরি জীবী সুমন বণিক রামনগর তিন নম্বর রোডের পাশে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল৷ হঠাৎ সুকটি নিয়ে দুই যুবক এসে হাজির হয়৷ তার কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সুকটি নিয়ে চম্পট দেয়৷ সুমন বণিক নামে ওই ব্যক্তি সুকটির নম্বরটি পুলিশকে জানিয়েছে৷ সুকটির নম্বর টি আর ০১-এক্স-৪৭৯৫৷ রামনগর আউট পোস্টের ওসি দিব্যেন্দু রায় ঘটনার তদন্ত শুরু করেছেন৷ ছিনতাই বাজের বাড়ির ঠিকানা রামনগর ১২ নম্বর রোড৷ তার বাড়িতেও খোঁজ করেছে পুলিশ৷ তাকে খঁুজে পাওয়া যায়নি৷
প্রকাশ্য দিবালোকে শহর এলাকার রামনগর তিন নম্বর রোডে ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ রাজধানী আগরতলা শহর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top