News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর বিএমএস কার্যালয় চত্বরে অস্থিরতা, পুলিশের চেষ্টা নিয়ন্ত্রণে পরিস্থিতি
Image

ধর্মনগর বিএমএস কার্যালয় চত্বরে অস্থিরতা, পুলিশের চেষ্টা নিয়ন্ত্রণে পরিস্থিতি

ধর্মনগর, ১১ জানুয়ারি : বিএমএস কার্যালয় চত্বরে শনিবার দুপুরে ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের (BTMS) উত্তর জেলা কনভেনার অনুপ রুদ্র পাল এবং মহকুমা কনভেনার বিরেশ নাথের নেতৃত্বে একটি কর্মশালার আয়োজনের সময় এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়। মূলত অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে একাংশের ধারণা।

ঘটনা সম্পর্কে অনুপ রুদ্র পাল জানিয়েছেন, আজকের এই কর্মশালার উদ্দেশ্যে বিএমএস কার্যালয়ে উপস্থিত হয়ে তারা কার্যালয়ের ভিতরে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখতে পান। তাদের পরিচয় জানতে চাইলে তারা কর্যালয়টিকে তাদের অফিস বলে দাবি করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন।

অনুপ রুদ্র পাল অভিযোগ করেন, এসব ব্যক্তি শান্তি-শৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে ওই কার্যালয়ে এসেছে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।

এদিকে, উত্তর জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক রাজদীপ নাগ অভিযোগ করেন, সম্প্রতি কিছু সিপিএম-কংগ্রেস সমর্থক বিএমএসের পতাকা ব্যবহার করে বিভিন্ন শাখা দখলের চেষ্টা চালাচ্ছে।

অনুপ রুদ্র পাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও বলেন, কার্যালয়ের ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ঝামেলা সৃষ্টি হয়েছিল। সংগঠনের সদস্য ও ওয়েলটেংকার গাড়ির চালক পম্পু নাথের উপর হামলা চালিয়ে তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা বিএমএস কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে দেন এবং রাস্তা অবরোধ করেন। টিএসআর এবং সিআরপিএফ সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের প্রচেষ্টায় রাস্তা অবরোধ মুক্ত হয়।

অনুপ রুদ্র পাল বলেন, দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এর ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি এখনো থমথমে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top