News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে হবে : মন্ত্রী টিংকু
Image

মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে হবে : মন্ত্রী টিংকু

আগরতলা, ১১জানুয়ারি : রাজ্যের মহিলারা সশক্তিকরণের মাধ্যমে সমাজে যাতে এগিয়ে যেতে পারে, এক্ষেত্রে মহিলা কমিশন ও বিভিন্ন এনজিওগুলির মহিলা কল্যাণমূলক কাজ বিশেষ অবদান রাখছে। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্য স্তরের মহিলা কল্যাণ কনক্লেভে একথা বলেন মন্ত্রী টিংকু রায়।

প্রসঙ্গত, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যে প্রভাবমূলক পরিবর্তনের জন্য এনজিওগুলির সাথে রাজ্য স্তরের মহিলা কল্যাণ কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

আজ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেব্বর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেব্বর্মা প্রমুখ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, আমাদের রাজ্যের মহিলারা যেন সুরক্ষিত থাকে, স্বাবলম্বী হয়, তাদের সশক্তিকরণ এবং সামাজিকভাবে তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে, এক্ষেত্রে মহিলা কমিশন ও বিভিন্ন সামাজিক সংস্থা বিশেষ ভূমিকা পালন করছে। তাদের অবদান নিয়ে আলোচনা করার উদ্দেশ্য নিয়েই আজকের এই কনক্লেভের আয়োজন করা হয়েছে।

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top