News Flash

Image

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ২

বিশালগড়, ১১ জানুয়ারি : আজ বিশালগড়ের রাস্তারমাথা এলাকায় বাইকের ধাক্কায় আহত হন এক বৃদ্ধ পথচারী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক চালকও। বর্তমানে উভয়েই হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা গেছে, বৃদ্ধ পথচারী ধীরেন্দ্র দেবনাথ (৯০) স্থানীয় এলাকার কীর্তন থেকে আদর্শ কলোনীস্থিত নিজের বাড়িতে যাচ্ছিলেন। তখন এক বাইক এসে বৃদ্ধকে ধাক্কা দেয়৷ চালকের নাম ইয়াগা দেব্বর্মা। এই সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বাইক চালক সহ ও বৃদ্ধ পথচারী মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই দুর্ঘটনায় দু’জনই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত জনগণ ফায়ার সার্ভিসকে খবর পাঠালে কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আহতদের অবস্থা গুরুতর দেখে তাদের দু’জনকেই হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়।

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top