News Flash

Image

বাতিল নোট বদলে হুড়োহুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করার প্রতিযোগিতা দিনভর দেখা গেল৷

বৃহস্পতিবার আগরতলায় ব্যাঙ্কের সামনে বাতিল নোট বদল ও জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার আগরতলায় ব্যাঙ্কের সামনে বাতিল নোট বদল ও জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন৷ নিজস্ব ছবি৷

গোটা রাজ্যেই ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিতে এই চিত্র ফুটে উঠেছে৷ গেইট খোলার আগেই মানুষ ভিড় করে দাঁড়িয়েছেন৷ দীর্ঘ লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থেকে আগরতলা মুখ্য পোস্ট অফিস খুলতেই যখন বলা হয় নোট বদল করে দেওয়া সম্ভব নয়, তখন শুরু হয়ে হৈচৈ৷ পরিস্থিতি বেগতিক দেখে পোস্ট অফিসের পদাধিকারীরা নোট বদল করে দিতে এবং জমা নিতে রাজি হন৷ অবশ্য ব্যাঙ্কগুলিতে তেমন কোন ঝামেলা পোহাতে হয়নি গ্রাহকদের৷ ১০০ টাকার নোটের ঘাটতির কারণে ৪০০০ টাকার বদলে ২০০০ টাকা করে নোট বদল করে দেওয়া হয়েছে৷ এসবিআই টিএলএ শাখার এজিএম জানিয়েছেন, নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট এসে গেলেই সমস্যা আরো মিটে যাবে৷
বৃহস্পতিবার রাজ্যের সবকটি ব্যাঙ্কেই বাতিল নোট বদল এবং জমা নেওয়া হয়েছে৷ জমা নেওয়ার ক্ষেত্রে তেমন কোন সমস্যা না হলেও নোট বদল করাকে ঘিরে গ্রাহকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেছে৷ তবে, অনেকেই তা মেনে নিয়েছেন৷ সূত্র অনুসারে জানা গেছে, আগামী শনি কিংবা রবিবারের মধ্যে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট এসে যাবে৷ তাই, আপাতত রাজ্যে যে পরিমাণ ১০০ টাকার নোট মজুত রয়েছে তার নিরিখেই হিসেব করে ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করে দেওয়া হচ্ছে৷ এসবিআই এদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রেখেছে৷ অন্যান্য ব্যাঙ্কেও নির্দিষ্ট সময় পর্যন্ত নোট বদল এবং জমা নেওয়া হয়েছে৷
[vsw id=”BJxMECqBu9o” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, আগরতলা মুখ্য পোস্ট অফিসের পোস্ট মাস্টার জানিয়েছেন, ১০০ টাকার নোটের ঘাটতি থাকায় নোট বদল করে দিতে কিছুটা সমস্যা হয়েছে৷ যে পরিমাণ ১০০ টাকার নোট এসবিআই থেকে পাওয়া গেছে তা এদিন গ্রাহকদের বদল করে দেওয়া হয়েছে৷ আগামীকালও একইভাবে নোট বদল করা হবে৷ তবে, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে আগামী রবিবার পোস্ট অফিস খোলা রাখার চিন্তাভাবনা চলছে৷ এমনকি শনিবারও পুরো বেলা বাতিল নোট বদল এবং জমা নেওয়ার কাজ চলবে৷ এদিকে, পুলিশ প্রশাসনের তরফেও আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়ে তার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল৷
বাতিল নোট বদল করে নতুন নোট নিতে মানুষের ভিড় ব্যাঙ্কগুলিতে৷ এই চিত্র কেবল রাজ্যে নয়, সারা দেশেই৷ একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সারা দেশ জুড়ে শুরু হল নোট বদল৷ ভোর থেকেই দেশের সবকটি রাজ্যে ব্যাঙ্ক পোস্ট অফিসের সামনে লাইন দেওয়া শুরু করেন সাধারণ মানুষ৷ যা অধিকাংশ স্থানেই গেট পেরিয়ে রাস্তায় নেমে আসে৷ ৯টার পর অধিকাংশ ব্যাঙ্ক খুলতেই শুরু হয় লেনদেন৷ তবে বাতিল নোট বদল ও টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য অধিকাংশ ব্যাঙ্কের সামনেই পুলিশি ব্যবস্থা ছিল৷ আজ থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট প্রকাশ করেছে৷
৫০০ ও ১০০০ টাকার নোট বদল, টাকা তোলা ও জমার জন্য ব্যাঙ্কে পোস্ট অফিসে যে লম্বা লাইন পড়বে, সেটা মোটামুটি প্রত্যাশিতই ছিল৷ আর প্রত্যাশা মতই, বৃহস্পতিবার সকাল হতে না হতেই ব্যাঙ্ক, পোস্ট অফিসের সামনে দেখা গেল লম্বা লাইন৷
এদিন সাধারণ মানুষকে যেমন নোট বদল করতে দেখা গেছে তেমনই হাতে থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট জমা করতেও দেখা গেছে৷ আর এই কাজের প্রথম দিনেই ব্যাঙ্কে ব্যাঙ্কে লম্বা লাইনের সঙ্গে অনেক স্থানে দেখা গেছে বিক্ষোভের ছবিও৷ তবে পুলিশ সেগুলি সামনে নিয়েছে৷ নোট বদলকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তেমন বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি৷
৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট নিজের কাছ ছাড়া করার দুটি উপায় রয়েছে৷ এক ব্যাঙ্কে টাকা জমা করা৷ দুই পুরানো নোট বদল করা৷ পুরনো নোট বদল করতে হলে একটি ফর্ম ফিলাপ করতে হচ্ছে প্রত্যেকে৷ সেখানে নাম ঠিকানা ও অন্যান্য বিষয়ের সঙ্গে দিতে হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ডের ফটোকপি৷
এদিন শুধু নোট বদলেরই নয় ভিড় রয়েছে টাকা তোলারও৷ গতকাল এবং আজ দুদিন বন্ধ থাকায় মানুষ টাকা তুলতে ভিড় করছেন ব্যাঙ্কে৷ অতিরিক্ত ভিড় এড়াতে ব্যাঙ্ক খোলা থাকবে শনি ও রবিবার৷ এবং আগামী তিনদিন ব্যাঙ্ক রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে৷ আজ ব্যাঙ্ক সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top