News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলা কেন্দ্রে উপ-নির্বাচনে ইভিএম কমিশনিং সম্পন্ন, আজ খোয়াইতে
Image

বড়জলা কেন্দ্রে উপ-নির্বাচনে ইভিএম কমিশনিং সম্পন্ন, আজ খোয়াইতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে ইভিএম কমিশনিং সম্পন্ন হয়েছে৷ বৃহস্পতিবার

বৃহস্পতিবার আগরতলায় উমাকান্ত সুকলে চলছে ইভিএম কমিশনিং৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার আগরতলায় উমাকান্ত সুকলে চলছে ইভিএম কমিশনিং৷ ছবি নিজস্ব৷

আগরতলায় উমাকান্ত সুকলে অতিরিক্ত জেলাশাসক কুন্তল দাস, সদর জেলা রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী এবং ইসিএলের আধিকারিকদের উপস্থিতিতে ইভিএম কমিশনিং সম্পন্ন হয়েছে৷ মোট ৭০টি ইভিএম বড়জলা কেন্দ্রের উপনির্বাচনের জন্য এসেছে৷ এর মধ্যে ৪৮টি ইভিএম ভোট গ্রহণ কেন্দ্রে পাঠানো হবে৷ ভোট কর্মীদের সচেতনতা শিবিরের জন্য ৪টি ইভিএম রাখা হয়েছে৷ এছাড়া ১৮টি ইভিএম রিজার্ভ রাখা হয়েছে৷ তবে, এদিন ৩টি ইভিএমে ত্রুটি ধরা পড়ায় সেগুলি ফেরত পাঠানো হয়েছে৷ সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমিত রায় চৌধুরী জানিয়েছেন, রিজার্ভ হিসেবে রাখা ইভিএম গুলি থেকেই ৩টি ফেরত পাঠানো হয়েছে৷
তিনি আরো জানিয়েছেন, এদিন ইভিএম কমিশনিংয়ের সময় সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ পাশাপাশি ছিলেন অবজারভার রাজীব কুমার শংকর৷ ইভিএমগুলি সিআরপিএফ জওয়ানদের কড়া নজরদারিতে উমাকান্ত সুকলেই রাখা হবে বলে তিনি জানিয়েছেন৷ এদিকে, আগামীকাল খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইভিএম কমিশনিং হবে৷
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ একই দিনে খোয়াই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন৷ দুটি কেন্দ্রেই ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি চলেছে৷ শুরু হয়ে গেছে ইভিএম কমিশনিং এর কাজ৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে ৪৮টি পোলিং স্টেশন রয়েছে৷ ২৭টি স্থানে পোলিংস্টেশন গুলির অবস্থান৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৭০টি ইভিএম কমিশনিং এর কাজ চলেছে৷ ৪৮টি পোলিং স্টেশনের জন্য ৪৮ টি টিম থাকবে এর মধ্যে ১০ শতাংশ থাকবে রিজার্ভ৷ ভোট কর্মীদের প্রথম দফায় মগফল ইতিমধ্যেই শেষ হয়ে গেছে৷ দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর মগফল করা হবে৷ দুইজন অবজারভার থাকবেন৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে অবজারভারহিসেবে নিযুক্ত হয়েছেন রাজীব কুমার শংকর৷ সদরের এসডিএম তথা রিটার্নিং অফিসার সুমিত রায় চৌধুরী এই সংবাদ জানান৷
ভোট পর্ব অবাধ শান্তি পূর্ণভাবে অতিবাহিত করার জন্য তিনি সবকটি রাজনৈতিক দলের সহযোগিতাও চেয়েছেন৷ বড়জলা কেন্দ্র ভোটার ৩৯ হাজার ৯৩৩ জন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top