News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মৃত ছেলের না‌মে জীবন বিমা ক‌রে ১৯ লক্ষ টাকা হা‌তি‌য়ে নেওয়ার প্রচেষ্টা, বাজারিছড়ায় গ্রেফতার বাবা সহ দুই
Image

মৃত ছেলের না‌মে জীবন বিমা ক‌রে ১৯ লক্ষ টাকা হা‌তি‌য়ে নেওয়ার প্রচেষ্টা, বাজারিছড়ায় গ্রেফতার বাবা সহ দুই

বাজারিছড়া (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : মৃত ছেলের নামে ভারতীয় জীবন বিমা (এলআইসিআই) ক‌রে ১৯ লক্ষ টাকা হা‌তি‌য়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে প্রতারক বাবা এবং তার এক সহ‌যোগীকে বাজারিছড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনা সংগঠিত হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন কটাম‌ণি এলাকায়।

ঘটনা সম্পর্কে বাজারিছড়া থানার ওসি নিলভ‌জ্যো‌তি নাথ জানান, কটামণির রাধামাধবপুর গ্রামের বাসিন্দা জনৈক তাজ উদ্দিনের এক ছেলের মৃত্যু হয়েছিল গত ২০১৭ সালে। এর পর তার বাবা ছলনার আশ্রয় নিয়ে ২০২০ সালে মৃত ছেলেকে জীবিত বলে তার নামে এলআইসিআই-এর প‌লি‌সি ক‌রে নেন। এই পলিসি করতে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে জমা দিতে জাল গ্রাম পঞ্চায়েত (জিপি) সার্টিফিকেট প্রদানে সহায়তা করেন ইচাবিল জিপির তৎকালীন টেক্স কালেকক্টর শওকত হুসেন।

এদি‌কে জীবন বিমার দু‌টি প্রিমিয়াম জমা দি‌য়ে প্রতারক বাবা এলআইসিআই-এর কাছে সম্প্রতি মৃ‌ত ছেলের জীবন বিমা বাবদ ১৯ লক্ষ টাকা দা‌বি ক‌রে ডিমান্ড ড্রাফ্ট জমা দেন। তখন কোনও কারণে স‌ন্দেহ হয় জীবন বিমা সংস্থার সংশ্লিষ্ট কর্মী‌দের।

প‌রে কিছু বিষয়ের যাচাই করে বিমা কর্তৃপক্ষ বাজারিছড়া থানায় দুই প্রতারকের বিরুদ্ধে এক এফআইআর দায়ের করে ঘটনার তদ‌ন্ত দা‌বি করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।

পু‌লি‌শও যথাসময়ে তদ‌ন্তে নেমে বুধবার দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পু‌লি‌শি জেরায় ধৃতরা তা‌দের অপক‌র্মের কথা স্বীকার ক‌রে। পরের দিন বৃহস্পতিবার পু‌লি‌শ ধৃত‌দের প্রতারণা মামলায় অভিযুক্ত ক‌রে শ্রীভূমির সি‌জেএম আদাল‌তে পেশ করে। আদাল‌তের নি‌র্দেশে উভ‌য়কে জেল হাজ‌তে পাঠানো হয়েছে। এই প্রতারণা মামলায় আরও কয়েকজন জ‌ড়িত বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিক।

Releated Posts

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top