News Flash

Image

রাস্তা সংস্কারের দাবিতে সরব জনজাতিরা

আগরতলা, ১০ জানুয়ারি : ইট সলিং রাস্তার দাবিতে সরব হলেন টাকারজলা বিধানসভার ছয়গড়িয়া ভিলেজ কমিটির থেলাকুং বীর বাহাদুর পাড়া এলাকার গ্রামবাসীরা।  ইটসলিং রাস্তার দাবি তুললেন গ্রামের শতশত জনজাতি। ঘটনাটি শুক্রবার সকালে টাকারজলা বিধানসভার ছয়গড়িয়া ভিলেজ কমিটির থেলাকুংবীর বাহাদুরপাড়া এলাকায়। এই এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটিতে এখনো বসেনি ইট। এমনই অভিযোগ। এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে গিয়ে ছাত্র-ছাত্রী, কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, প্রত্যেককে দুর্ভোগ পোহাতে হয়। বহুবার গ্রামের জনজাতিরা ভিলেজ প্রশাসন এবং জম্পুইজলা ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল যাতে করে তাদের পাড়ার রাস্তাটিতে ইট বসানো হয়।

দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবিকে মান্যতা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গ্রামের জনজাতিরা শুক্রবার দিন সকালে একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে ব্রিক সলিং রাস্তার দাবি তুললেন। এলাকার বিধায়ক ও নাকি এই রাস্তাটির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন এমনটাই অভিযোগ গ্রামের মানুষের।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top