News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচশো ও হাজার টাকার নোট তুলে নেওয়া খুবই প্রয়োজন ছিল : অর্থমন্ত্রী
Image

পাঁচশো ও হাজার টাকার নোট তুলে নেওয়া খুবই প্রয়োজন ছিল : অর্থমন্ত্রী

jetleyনয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): জাতীয় স্বার্থে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার| বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| আচমকা কেন বাতিল করা হল পাঁচশো ও হাজার টাকার নোট? এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ‘পাঁচশো ও হাজার টাকার নোট তুলে নেওয়া খুবই দরকার ছিল| তবে, প্রয়োজনীয় নোট সুনিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার|’ দেশবাসীর উদ্দেশে অর্থমন্ত্রীর বার্তা, ‘সাধারণ মানুষের তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই|’
এর আগে অর্থমন্ত্রী দাবি করেছেন, সরকারের এই সিদ্ধান্তে সমান্তরাল কালো অর্থনীতিতে জোরালো ধাক্কা লাগবে| কেন্দ্রীয় সরকার মনে করছে, কর ফাঁকি দিয়ে যারা পাঁচশো ও হাজার টাকার নোট জমিয়ে রয়েছেন, তাদের এবার ব্যাঙ্কে এসে টাকা জমা দিতে হবে| বিরাট পরিমাণ অর্থ জমা দিতে গেলেই আয়কর দফতরের নজরদারিতে পড়ে যাবেন তারা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top