News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক বা লোগো ব্যবহারের অনুমোদন
Image

ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক বা লোগো ব্যবহারের অনুমোদন

আগরতলা, ৮ জানুয়ারি : ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক বা লোগো হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের নতুন নতুন সরকারি প্রতীক অনুমোদন করেছে। রাজ্য সরকার গত ২৮ অক্টোবর গেরুয়া জমিনে ত্রিপুরার ম্যাপ ও অশোক স্তম্ভ দিয়ে এই প্রতীক কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে ছিল। তারই অনুমোদন মিলেছে।

এদিন সামাজিক মাধ্যমে তিনি লিখেন,
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে নিম্নোক্ত প্রতীকটিকে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের মান্যতা প্রাপ্ত হয়েছে।

তিনি আশাবাদী, কেন্দ্রীয় গৃহ মন্ত্রক অনুমোদিত এই বিশেষ লোগো – রাজ্যের সংস্কৃতি, ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top