News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এইচএমপিভি আপডেট : অসুখের বাড়াবাড়ি নজরে আসেনি, জানাল স্বাস্থ্য মন্ত্রক
Image

এইচএমপিভি আপডেট : অসুখের বাড়াবাড়ি নজরে আসেনি, জানাল স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : সংবাদে প্রকাশ, কর্ণাটকে কয়েকটি হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) কর্ণাটকে এরকম দুটি ঘটনা চিহ্নিত করেছে। শ্বাসযন্ত্রে একাধিক ভাইরাল প্যাথোজেনের উপস্থিতি সম্পর্কে সাধারণ পরীক্ষার মাধ্যমেই দুটি ঘটনা চিহ্নিত করা হয়েছে। দেশজুড়ে শ্বাসযন্ত্রের অসুখের তদারকি করতে আইসিএমআর সক্রিয়।

ভারত সহ সারা বিশ্বেই এইচএমপিভি সংক্রমণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এইচএমপিভি-সংশ্লিষ্ট শ্বাসযন্ত্রের অসুখের খবর পাওয়া গেছে বিভিন্ন দেশ থেকে। এছাড়াও, আইসিএমআর-এর সাম্প্রতিক তথ্য এবং ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স প্রোগ্রাম (আইডিএসপি) নেটওয়ার্কের ভিত্তিতে দেখা গেছে দেশে ইনফ্লুয়েঞ্জা-লাইক ইলনেস (আইএলআই) অথবা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (এসএআরআই) জাতীয় অসুখের বাড়াবাড়ি নজরে আসেনি।

এইচএমপিভি-র যে দুটি সংক্রমণের ঘটনার খোঁজ পাওয়া গেছে তার বিস্তারিত বিবরণ নিম্নরূপ :
১) বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি তিনমাস বয়সী শিশুকন্যার পরীক্ষায় শরীরে এইচএমপিভি পাওয়া গেছে। এর ব্রঙ্কোনিউমোনিয়ার পূর্ব ইতিহাস আছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

২) বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালেই ভর্তি হওয়ার পর ২০২৫-এর ৩ জানুয়ারি একটি ৮ মাসের পুরুষ শিশুর এইচএমপিভি পজিটিভ বলে জানা যায়। তারও ব্রঙ্কোনিউমোনিয়ার পূর্ব ইতিহাস আছে। শিশুটি এখন সেরে উঠছে। 

এটা মনে রাখা প্রয়োজন যে, এই দুই রোগীই কখনও বিদেশ ভ্রমণ করেনি। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সবরকম ব্যবস্থার মাধ্যমেই পরিস্থিতির ওপর নজর রাখছে। আইসিএমআর সারা বছর এইচএমপিভি সংক্রমণের ধরনের ওপর নজর রাখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই চিনের পরিস্থিতি সম্পর্কে সাম্প্রতিক তথ্য জানাচ্ছে যাতে চলতি ব্যবস্থা সম্পর্কে সকলকে অবগত করা যায়।

দেশজুড়ে সাম্প্রতিক প্রস্তুতির যে মহড়া চালানো হয়েছে তাতে দেখা গেছে, ভারতে শ্বাসযন্ত্রজনিত অসুখের বাড়াবাড়ির মোকাবিলা করার মতো সাজসরঞ্জাম ও ব্যবস্থা আছে। প্রয়োজনে দ্রুত জনস্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top