News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ কল্পনা দাসকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব পূর্ব গকুলনগর এলাকাবাসী
Image

নিখোঁজ কল্পনা দাসকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব পূর্ব গকুলনগর এলাকাবাসী

আগরতলা, ৫ জানুয়ারি : জিবি হাসপাতাল থেকে নিখোঁজ উমেশ চিলড্রেন হোমের দায়িত্বপ্রাপ্ত কর্মী কল্পনা দাস। রবিবার হোমে গিয়ে নিখোঁজ মহিলাকে খুঁজে বের করে দেওয়ার জন্য দাবি জানায় এলাকাবাসী এবং নিখোঁজের পরিবারের লোকজন।

উমেশ চিলড্রেন হোমের দায়িত্বপ্রাপ্ত কর্মী কল্পনা দাস। বিগত তিন বছর ধরে এই হোম কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে পূর্ব গকুলনগর এলাকায় গত তিনদিন ধরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

আজ উমেশ চিলড্রেন হোমের এসে নিখোঁজের পরিবারের লোকজন সব পূর্ব গকুলনগর এলাকাবাসী কল্পনাকে খোঁজে বের করার জন্য দাবি জানিয়েছে। 

হোমের কর্মীরা জানিয়েছেন, হোমের একটি শিশুর অসুস্থতার কারণে জিবি হাসপাতালে ভর্তি করতে হয়। ওই শিশুর দেখাশোনার জন্য হাসপাতালে ছিলেন কল্পনা। নয়দিন পর গত ৩ জানুয়ারি, শিশুটি সুস্থ হয়ে উঠে। হোমের অন্য কর্মীরা সেখানে গিয়ে শিশুটির ডিসচার্জের কাজ নিয়ে ফিরে আসার আগেই কল্পনা শিশুটিকে রেখে উধাও হয়ে যায়। এমনটাই দাবি হোমের জনৈক আধিকারিক। বিষয়টি নিয়ে জিবি ফাঁড়িতে জিডি এন্ট্রি করানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিখোঁজ কল্পনা দাসের মায়ের দাবি তাঁর মেয়েকে যেকোরেই হোক ফিরিয়ে এনে দিতেই হবে। এখন এই বিষয়ে হোমের কর্মকর্তারা কি পদক্ষেপ নেবেন সেটাই দেখার বিষয়।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top