News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম কর্মী’র বাড়িতে বোমা হামলার অভিযোগ 
Image

সিপিআইএম কর্মী’র বাড়িতে বোমা হামলার অভিযোগ 

আগরতলা, ৫ জানুয়ারি : গতকাল রাতে আগরতলা এয়ারপোর্ট থানাধীন বড়জলা বিধানসভার বাসিন্দা সিপিআইএম সমর্থক তপন শীলের বাড়িতে বোমা হামলা সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বড়জলার বাম বিধায়ক সুদীপ সরকার। 

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাতে এয়ারপোর্ট থানাধীন বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনঙ্গনগর এলাকাস্থিত সিপিআইএম কর্মী তপন শীলের বাড়িতে একদল দুষ্কৃতি বোমা হামলা করেছে। এই ঘটনার তদন্ত চাইছেন এলাকার সিপিআইএম সমর্থকরা। 

এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একদল মাফিয়া দুষ্কৃতিকারী এই ধরনের ঘটনা ঘটিয়ে এলাকার শান্তি সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে। 

আজ সকালে বিধায়ক সহ তপন শীল সহ অন্যান্যরা এয়ারপোর্ট থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি পুলিশকে তাদের টহল বাড়ানোর অনুরোধ করেছেন; সাথে পুলিশ আধিকারিকদের এই ঘটনার জড়িত দুষ্কৃতিদের শনাক্ত করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বড়জলার বাম বিধায়ক সুদীপ সরকার।

Releated Posts

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026

ফটিকরায়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬ বছরের শিশু, জেলা হাসপাতালে রেফার

আগরতলা, ২২ জুন: উত্তর ত্রিপুরার ফটিকরায় বিধানসভা এলাকার ফটিকরায়-গকুলনগর সড়কে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৬ বছরের…

ByByReshmi Debnath Jun 22, 2026

জম্পুইজলা-চম্পকনগর সড়কে চারা বোঝাই বোলেরো উল্টে আহত ৪

আগরতলা, ২২ জুন: পশ্চিম ত্রিপুরার জম্পুইজলা থেকে চম্পকনগর যাওয়ার পথে বামশ্রী তৌয়মা এলাকায় একটি চারা বোঝাই বোলেরো গাড়ি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সরকারি অফিসে সময়মতো হাজিরা নিয়ে প্রশ্ন, কৃষকদের অপেক্ষায় রেখে দেরিতে কর্মীদের আগমন

আগরতলা, ২২ জুন: সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মীদের উপস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠল পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালা বাজার…

ByByReshmi Debnath Jun 22, 2026

ইএসআইসি আঞ্চলিক বোর্ডের বৈঠকে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ওপর জোর শ্রমমন্ত্রীর

আগরতলা, ২২ জুন : কর্মজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজ আগরতলার নিউ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

পাঁচ বছর ধরে ভাঙা কালভার্ট, বেহাল রাস্তা; চরম দুর্ভোগে বাসিন্দারা

আগরতলা, ২২ জুন : রাস্তা নেই, নেই যাতায়াতের ন্যূনতম পরিকাঠামো। কাঁচা রাস্তার উপর থাকা বক্স কালভার্টটি ভেঙে যাওয়ার…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তার চুরির সময় হাতে নাতে আটক দুই যুবক

তেলিয়ামুড়া, ২২ জুন : দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন টেলিকম টাওয়ার থেকে মূল্যবান তামার তার ও অন্যান্য সরঞ্জাম…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top