News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় সন্দেহভাজন ১১ জন বাংলাদেশী আটক
Image

সোনামুড়ায় সন্দেহভাজন ১১ জন বাংলাদেশী আটক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ বাংলাদেশের ১১জন সন্দেহভাজনকে সোনামুড়া থেকে আটক করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে৷ জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তারা কি উদ্দেশ্যে এখানে অবস্থান করছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ এদিকে কভীবে তারা বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে এপারে এসেছে এনিয়েও বিএসএফের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ পুলিশ৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার রাতে সোনামুড়া থানার অধীন কড়িয়ামুড়া এলাকার বাসিন্দা জাহির হুসেনের বাড়িতে ২ শিশু ও মহিলাসহ ১১জন বাংলাদেশী নাগরিক অবস্থান করছিল৷ তাদের অবস্থানের খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ জাহির হুসেনের বাড়িতে অভিযান চালায়৷ তাদেরকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়৷ ধৃতরা হল মোক্তার হুসেন (২১), মহম্মদ ইয়সুফ (১৭), মহম্মদ ইয়াসিন (১৭), মসাম্মদ রোকেয়া (১৬), মুস্তাফা (২৪), নুর বেগম (২২), রেহেনা (১০), মাসুম খান (৩২), আমীর হুসেন (২৮) এবং মানিক মন্ডল (৩২)৷ তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক৷ পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে৷ মামলার নম্বর, ১২১/১৬৷ মামলাটি হয়েছে আইপিসির ১২০ (বি) এবং ৩৭০ (পাঁচ) ধারায়৷ পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ এদিকে, অভিযোগ উঠেছে ধৃতরা মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত৷ যদিও এই অভিযোগ কেবলমাত্র জনসাধারণের তরফ থেকে তোলা হয়েছে৷ পুলিশ, এই অভিযোগ খতিয়ে দেখছে৷ বাংলাদেশী আটকের খবরে এলাকায় চাঞ্চল্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top