News Flash

Image

দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত এক

চড়িলাম, ৩ জানুয়ারি : যান দুর্ঘটনা প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলেছে। ফের শুক্রবার সন্ধ্যায় বিশালগড় রবীন্দ্রনাথ কলেজের সামনে জাতীয় সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম শিবু বেদ। পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক দপ্তরের  কর্মীরা আহত শিবু বেদকে উদ্ধার করে বিশালগড়  মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।

মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক আহত শিবু বেদের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবিপি হাসপাতলে তাকে স্থানান্তর  করে দেয়। বর্তমানে আহত ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। পুলিশ দুর্ঘটনার মামলা লিপিবদ্ধ করে  তদন্ত শুরু করেছে।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top