News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ঃ বিজেপি
Image

নোট বাতিল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ঃ বিজেপি

bjp-noteনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ নোট বাতিল নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷ মূলত, চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পদক্ষেপকে ঘিরে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারই খন্ডন করে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি৷ তাঁর মতে, যে সমস্ত রাজনৈতিক দল কালো টাকা রেখে রাজনীতি করত তাদের মাথায় বাজ পড়েছে৷
বুধবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করে বিজেপি রাজ্য সভাপতি মনে করেন রাজনীতিতে কালো টাকা ব্যবহৃত হচ্ছিল৷ তাতে লাগাম টানার সম্ভব হয়েছে৷ এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পদক্ষেপকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন তিনি৷ বিপ্লববাবুর দাবি, এই পদক্ষেপে দেশের ৮০ শতাংশ গরিবের জন্য লাভদায়ক হবে৷ কারণ, জাল নোট, দুর্নীতি এবং কালো টাকা রোধে এই পদক্ষেপ কার্যকরী ভূমিকা নেবে৷ এদিন তিনি বলেন, দেড় বছর আগে থেকেই দেশে আর্থিক সংস্কার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর জেরে এবছর সেপ্ঢেম্বর পর্যন্ত আয়ের হিসাব দেখানোর ফলে ১ লক্ষ ২৫ হাজার কোটি কালো টাকা উদ্ধারে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার৷
এদিন তিনি বলেন, কালো টাকার প্রভাব ত্রিপুরাতেও দেখা যাচ্ছে৷ কিন্তু এখন প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে লাগাম টানা সম্ভব হবে৷ যখন চেকের মাধ্যমে টাকা সংগ্রহ করা হবে তখন স্বাভাবিকভাবেই কালো টাকা বেরিয়ে আসবে৷ এদিকে, বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি জানান, নিয়ম কানুনের কিছু গন্ডি রয়েছে৷ বিদেশমন্ত্রক এবং অর্থমন্ত্রক এই বিষয়ে ক্রমাগত কাজ করে চলেছে৷ তাঁর দাবি, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি লোকসভা নির্বাচনের আগে বিজেপির তরফে দেওয়া হয়েছিল তা পূরণ করা সম্ভব হবে৷ পাশাপাশি এদিন তিনি, নোট বাতিলের জেরে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top